বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০

BCC to vaccinate 20,000 street dogs for preventing rabies


Health Desk- 10 Dec 2020: Over twenty thousand street dogs of Barishal city will be administer anti-rabies vaccine starting from Friday. The drive will continue till January 14.
The drive will be conducted by Barishal City Corporation under health directorate’s national programme for preventing rabies.
BCC has already started miking about the programme.
Dr Robiul Islam, veterinary surgeon and coordinator of the programme said the number of street dogs were 6,000 in 2014.
Now it has increased to 20 thousand and BCC has planned to vaccinate all street dogs. Vaccinated dogs will be tagged with a specific colour to avoid duplication or omission, the BCC official said.
The programme will run simultaneously in 30 wards of BCC. Sixty trained dog-catchers of Dhaka, 30 of BCC along with 30 vaccinators, 30 data collectors, 30 van porters and four supervisors will conduct the drive. If a vaccinated dog bites someone, it cannot spread rabies.
The initiative was undertaken to free Bangladesh from rabies within 2022, and we are progressing towards that goal, Dr Robiul added.
Advocate Tapan Chakraborty, an animal rights activist said, “This will save citizens from rabies, and play a role in creating mass awareness to stop cruelty towards animals.”

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ


ডেস্ক রিপোর্ট- ১০ জানু’২০: আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হবে; যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে আরো বেশি তাত্পর্যমণ্ডিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, বাংলাদেশ এবং ইউনেস্কো যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে স্বাধীনতার স্থপতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। পরে দলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এরপর পর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ দলটির বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা বা কাউন্টডাউনও আজ ঐতিহাসিক এই দিনে সারাদেশে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে বিকাল ৩টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও সকল পাবলিক প্লেসে একইসঙ্গে কাউন্টডাউন শুরু হবে। এদিন সারা দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি পয়েন্টে, বিভাগীয় শহর, ৫৩ জেলা ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে মোট ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হবে।
২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বাংলাদেশ ওই দিন থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করবে। এছাড়া এই সময়কালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিন আতশবাজি উতসবের মাধ্যমে শুরু হবে মুজিববর্ষের ক্ষণগণনা।


বুধবার, ৮ জানুয়ারি, ২০২০

RpCC to feed 1.26 lac babies with Vit A Plus capsules



Health Desk- 09 Jan, 2020: Rangpur City Corporation (RpCC) has completed all preparations to administer over 1.26-lakh babies under-five with Vitamin A Plus capsules in the National Vitamin A Plus Campaign (first round)-2020 on Saturday, reports BSS.
Mayor of Rangpur Mostafizar Rahman Mostafa disclosed this at a press conference at RpCC conference room on Wednesday while elaborating the preparations on making the National Vitamin A Plus Campaign a success.
The campaign will be carried out under the auspices of the Public Health and Nutrition Institute and National Nutrition Services under the Ministry of Health and Family Welfare with UNICEF assistance.
Mayor Mostafa said 634 volunteers under supervision of 75 supervisors and eight satellite monitoring teams will provide Vitamin A Plus Capsules at 295 outreach centres in all 33 wards of the city from 8 am to 5 pm on Saturday.
With Chief Executive Officer of RpCC Ruhul Amin Mian in the chair, its Secretary Rashedul Islam, Chief Health Officer Dr Kamruzzaman Ibne Taz and Health Inspector Abdul Kaiyum attended the event.
Around 19,283 babies (6-11 months) and one lakh seven thousand and 66 babies (12-59 months) will be administered with one dose of one lakh unit Vitamin A Plus Blue capsule and one dose of two lakh unit of Vitamin A Red capsule each respectively.

মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০

রংপুরে শীতে ২১ জনের মৃত্যু




স্বাস্থ্য ডেস্ক: ০৮ জানুয়ারি’২০: বাংলাদেশের উত্তর অঞ্চলে শীতের তীব্রতা সবসময়ই বেশি দেখা যায়। রংপুর বিভাগে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। সোমবার পর্যন্ত দুই মাসে এ বিভাগে এ-সংক্রান্ত স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত হয়েছে ২১ হাজার ৫১৬ জন। এর মধ্যে শৈত্যপ্রবাহে নাকাল রংপুর বিভাগে গেল ৬৮ দিনে ঠান্ডাজনিত রোগে ও আগুনে দগ্ধ হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই নারী, শিশু ও বৃদ্ধ।। শীতে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকদের। শীতের তীব্রতা বাড়ায় জনজীবন ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া খবরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৭ জানুয়ারি পর্যন্ত ঠান্ডাজনিত নানা রোগ আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আর শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন প্রায় শতাধিক। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিসংখ্যান বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র মতে, হিমেল হাওয়ায় বিপর্যস্ত রংপুর বিভাগ। এই বিভাগের আট জেলায় প্রচণ্ড শীতে নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রতিদিন শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ ভর্তি হচ্ছেন।
এছাড়াও বিভিন্ন জেলায় নিম্নবিত্ত ও চরাঞ্চলে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে ঘটেছে শতাধিকের মত অগ্নিদগ্ধের ঘটনা। এতে রমেক হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গেল ৬৮ দিনে রংপুর বিভাগের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যে শীতজনিত রোগে ১৩ জনের মৃত্যু হয়েছে।

অবহেলিত শিশুর মস্তিষ্ক ছোট!



স্বাস্থ্য ডেস্ক: ০৮ জানুয়ারি’২০: অবহেলা, বঞ্চনা আর প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা শিশুদের মস্তিষ্ক অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। স্বাভাবিক পরিবেশের শিশুদের চেয়ে তারা ৮.৬ শতাংশ ছোট মস্তিষ্ক নিয়ে বেড়ে ওঠে। লন্ডনের কিংস কলেজের গবেষকরা রুমানিয়ার এতিমখানার শিশুদের ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য জানিয়েছেন।
গবেষণার নেতৃত্ব দেওয়া অধ্যাপক এডমুন্ড সনুগা বলেন, ‘আমি টিভিতে ওই এতিমখানার খোঁজ পাই। সেখানকার শিশুরা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না। খেলাধুলারও ব্যবস্থা ছিল না। তারা প্রায়ই রোগাক্রান্ত হতো। সেখানকার ৬৭ জনের সঙ্গে স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা ২১ জনের ব্রেনের তুলনা করা হয়। এতে দেখা যায়, ৮.৬ শতাংশ ছোট ব্রেন নিয়ে বেড়ে উঠেছে অবহেলিত ওই শিশুরা।’
এর আগে যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা যায়, পরিবারের ভালোবাসায় বেড়ে ওঠা শিশুরাও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগে।
গবেষক অধ্যাপক মিতুল মেহতা বলেন, ‘আমরা ব্রেনের তিন অঞ্চলে দুই গ্রুপের মধ্যে গঠনগত পার্থক্য পেয়েছি। এ গবেষণা বুদ্ধিমত্তার পার্থক্য নির্ণয়ে সহায়তা করবে।’ অবশ্য অবহেলা ও বঞ্চনার শিকার শিশুদের মস্তিষ্ক কেন সংকুচিত হয়, সেটি এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
সূত্র : বিবিসি।

সিলেটে ভিটামিন ‘এ’ খাবে সাড়ে ৪ লাখ শিশু




স্বাস্থ্য ডেস্ক: ০৮ জানুয়ারি’২০: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় সিলেটে সাড়ে ৪ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর সিলেটে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৯ হাজার ৬৯৫ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ১০ হাজার ৯৬৫ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। সিলেট জেলার ১২টি স্থায়ী কেন্দ্র এবং দুই হাজার ৪১৬টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। এছাড়া অতিরিক্ত আরো ১২টি কেন্দ্রসহ মোট দুই হাজার ৪২৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে শিশুদের।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে সিলেটে প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। ইতিমধ্যে ক্যাম্পেইনের আওতায় নীল ও লাল রঙের ক্যাপসুল সিলেটে পৌঁছে গেছে।

Violence against kids on alarming rise: MJF


Health Desk- Jan 08, 2020: Murder, rape, and other forms of violence against children increased significantly last year from the previous one, says a report by Manusher Jonno Foundation (MJF).
At last 342 children were killed in violent incidents involving torture, abduction, and rape last year, according to the report.
Besides, some 902 children aged up to 18 fell victim to rape across the country.
In 2018, at least 272 children were killed in such incidents, and some 356 were raped, says the report.
The findings were unveiled at a press conference at the Jatiya Press Club in the capital on Tuesday.
According to the report, some 433 children were killed in road crashes and 252 drowned last year. In 2018, road accidents killed at least 412 children.
 Speaking at the event, MJF Executive Director Shaheen Anam said the number of incidents of violence against children was rising because of delay in delivery of justice, which is alarming.
The noted rights activist demanded quick delivery of justice and exemplary punishment to the culprits to stop violence against children.
Speaking as the chief guest, lawmaker and rights activist Aroma Dutta said strict implementation of law and change in people’s mindset were necessary to prevent child rights violations.
Labour ministry Deputy Secretary Ruhul Amin and MJF Child Protection Unit Coordinator Rafeza Shaheen also spoke at the press conference.
http://amarhealth.com/kids-corner/4672/ViolenceagainstkidsonalarminglyriseMJF