রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

২৮ অক্টোবর’৭১: মুক্তিবাহিনী পাকসেনাদের ওপর তীব্র আক্রমণ চালায়


ডেস্ক রিপোর্ট: ২৮ অক্টোবর’ ১৯: ২৮ অক্টোবর ১৯৭১ সাল, এদিন ২নং সেক্টরে মুক্তিবাহিনীর ১০ম বেঙ্গলের তিনটি কোম্পানী গোলন্দাজ বাহিনীর সহায়তায় নিলক্ষী ঘাঁটিতে অবস্থানরত পাকসেনাদের ওপর তীব্র আক্রমণ চালায়। তিন ঘন্টা যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের প্রচন্ড চাপে টিকতে না পেরে পাকসেনারা নিলক্ষী ঘাঁটি পরিত্যাগ কওে পিছু হটে। মুক্তিযোদ্ধা নিলক্ষী ঘাঁটি পুর্নদখলের পর প্রতিরক্ষাব্যূহ মালিবিল ও গাবতলী পর্যন্ত সম্পসারিত করে।১নং সেক্টরে মুক্তিবাহিনীর একটি এ্যামবুশ দল গুতুমার কাছে পাকসেনাদের একটি বাঙ্কারে এল.এম. জি-র সাহায্যে আক্রমণ চালায়।এতে বাঙ্কার টহলরত ১ জন পাকসেনা নিহত হয়।
আক্রমণ শেষে মুক্তিযোদ্ধারা নিরাপদে নিজেদের অবস্থানে ফিরে আসে।সিলেটে মুক্তিবাহিনী পাকবাহিনীর দুর্ভেদ্য ধলাই ঘাঁটির ওপর প্রচন্ড আক্রমণ চালায়। পাকসেনারা পালাটা আক্রমণ চালালে উভয়পক্ষের মধ্যের তুমুল সংঘর্ষ হয়। এই যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সিপাহি হামিদুর রহমান শহীদ হন। অপরদিকে পাকবাহিনীর অনেক সৈন্য হতাহত হয়।সিলেটে ‘জেড’ ফোর্সের ‘বি’ কোম্পানী আর্টিলারীর সাহায্যে পাকবাহিনীর পাত্রখোলা চা ফ্যাক্টরী ঘাঁটি আক্রমণ করে। এতে পাকসেনা সম্পূর্ণরূপে পর্যুদস্ত হয়। মুক্তিযোদ্ধারা পাত্রখোলা চা ফ্যাক্টরী পাকসেনা ঘাঁটি দখল করে।

শিশু জাইমার চিকিৎসায় ৩ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ



স্বাস্থ্য ডেস্ক: ২৮ অক্টোবর ২০১৯: ছয় বছরের শিশু জাইমা নেওয়াজের চিকিৎসার জন্য তিন লাখ টাকা ক্ষতিপূরণ দিতে এমভি ইয়াদ লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লঞ্চের ধাক্কায় শিশু জাইমার পায়ের পাতা কাটা পড়ায় ১৫ দিনের মধ্যে ওই অর্থ দিতে এ আদেশ দেওয়া হয়েছে।
রবিবার একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
জনস্বার্থে গত ২৪ অক্টোবর মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র রিট আবেদনটি দায়ের করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুল ইসলাম ও শাহীনুজ্জামান শাহীন।
একইসঙ্গে শিশু জাইমার নিরাপত্তা নিশ্চিতে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি হবে না এবং শিশুটির চিকিৎসাসহ তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।
নৌপরিবহন সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও লঞ্চ কর্তৃপক্ষসহ বিবাদীদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০১৭ সালের ২৯ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ টার্মিনালে এমভি ইয়াদ লঞ্চের ধাক্কায় শিশু জাইমার এক পায়ের পাতা কাটা পড়েছিল।

দেশের একমাত্র ঔষধি উদ্ভিদের জিনব্যাংক গড়ে তুলেছেন ড. হাকিম


স্বাস্থ্য ডেস্ক: ২৮ অক্টোবর ২০১৯: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামে ড. এম এ হাকিম গড়ে তুলেছেন বাংলাদেশের একমাত্র ঔষধি উদ্ভিদের প্রাকৃতিক জিনব্যাংক। বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া প্রাকৃতিক উদ্ভিদসহ ঔষধি উদ্ভিদের এই জিনব্যাংক গড়ে তুলতে তাকে শ্রম আর সাধনা করতে হয়েছে দীর্ঘ ৩০ বছরেরও বেশি। দীর্ঘ এ সময়ে তিনি তার নিজস্ব ৪২ একর সবুজ ভূমিতে গড়ে তুলেছেন এই অভাবনীয় জিনব্যাংক। এখানে রয়েছে শুধু ৬৯৭টি প্রজাতির ঔষধি গাছ। রয়েছে দেশ থেকে হারিয়ে যাওয়া সহশ্রাধিক গাছ, যার নামও দেশের মানুষ ভুলতে বসেছেন। অনেকের অবশ্য অজানাও রয়েছে অনেক গাছের নাম।
শান্তিকুঞ্জে অভ্যন্তরেই ৪২ একর জমিতে গড়ে তোলা ঔষধি উদ্ভিদের জিনব্যাংক গড়ে তোলার রুপকার স্বপ্নস্রষ্টা ড. নিম হাকিম। যিনি নিম গাছের পাতায় তৈরি প্রসাধনী-ঔষধ উদ্ভাবন করে শুধু দেশেই নয়, সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে সমাদৃত হয়েছেন ড. নিম হাকিম নামেই।
ড. নিম হাকিমের তিন দশকের এই কর্মযজ্ঞ দেখে রাজধানী এবং রাজবাড়ীর গণমাধ্যম কর্মীরা অভিভূত হয়েছেন। বিদেশে পড়াশুনা শেষ করে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করে দেশে ফিরে একজন মানুষের এমন কর্ম, এমন প্রচেষ্টা, এমন উদ্ভাবন সরেজমিন দেখে অনুপ্রাণিত হয়েছেন।
ড. নিম হাকিম শন্তিকুঞ্জে গণমাধ্যম কর্মীদের জানান, তার একক প্রচেষ্টায় তিন দশকে গড়ে তোলা ঔষধি উদ্ভিদের ‘জিনব্যাংকের’ গল্প। গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। ঘুরে দেখান তার ৪২ একর জমিতে গড়ে তোলা উদ্ভিদ বাগান। দেখান ৬৯৭ ঔষধি উদ্ভিদ ছাড়াও বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া হাজারো গাছের তার সংরক্ষণ। জানান, বহু দেশ থেকে তার নিয়ে আসা বিভিন্ন প্রজাতির গাছের চারা এনে বপন করা এবং তার নিবিড় পরিচর্যার গল্প।
ড. নিম হাকিম সাংবাকিদের বলেন, দীর্ঘ ৩৭ বছরের পরিশ্রমের ফসল আজকের এ ঔষধি জিনব্যাংক। তালি পাম, ননি, নীল আদা, রবিনসন বার্লিসহ পৃথিবীর অনেক বিলুপ্ত ও বিরল প্রজাতির ঔষধি উদ্ভিদ রয়েছে এখানে। বিলুপ্তপ্রায় দেশি প্রাণিকুলের অবাধ বিচরণ রয়েছে এ শান্তি মিশনে। এ মিশনে রয়েছে দেশের একমাত্র ইকো পন্ড। সমগ্র কমপ্লেক্সটি একটি অর্গানিক বা ইকো কমপ্লেক্স। দেশীয় প্রজাতির অনেক ফলদ ও বনজ বৃক্ষের সমারোহ রয়েছে এখানে।
ড. হাকিম আরো বলেন, তারা নিজেদের তৈরি কেঁচো কম্পোস্ট সার ব্যবহার করে ঔষধি উদ্ভিদ চাষ করেন। উৎপাদিত ঔষধি উদ্ভিদ প্রক্রিয়াকরণ করা হয় এবং তা থেকে প্রসাধনসামগ্রী ও ফাংশনাল ফুড তৈরি করা হয়। এখানে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ভেষজ গবেষণাগার ও উন্নয়ন কেন্দ্র। তার দাবি, এসব পৃথিবীর আর কোথাও এখনো প্রতিষ্ঠিত হয়নি। এরই মধ্যে বাংলাদেশ সরকারের কপিরাইট পেয়েছে প্রতিষ্ঠানটি।
ড. হাকিম সাংবাদিকদের আরো জানান, এখানে ঔষধি উদ্ভিদের চারা ও বীজ উৎপাদন করে দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারণ চলছে। উৎপাদিত জৈব বা অর্গানিক পণ্য রপ্তানি হচ্ছে সৌদি আরব, মিসর, জাপান, কোরিয়া ও মালয়েশিয়ায়। তিনি জানান, যেসব উদ্ভিদ এখানে আছে এরই মধ্যে সেগুলোর ছবিসহ ক্যাটালগিংয়ের কাজ চলছে এবং প্রতিটি ঔষধি উদ্ভিদের জীবনবৃত্তান্ত, কার্যকারিতা এবং কিভাবে মানবদেহে কাজ করে তারও বিবরণ থাকছে। এই প্রথম দেশে প্রাপ্ত ঔষধি উদ্ভিদের পূর্ণাঙ্গ ক্যাটালগের কাজ এবং বাংলাদেশ হারবাল ফার্মাকোপিয়া তৈরির কাজ করছেন তারা।

Surprising reason why women fitter than men



Health Desk-28 Oct, 2019: Adopting a fit lifestyle might be key to living life in the best way (and actually prolong it) but it is generally presumed the gender ratio is skewed at the gym, with the most common presumption being that men are more athletic than women. Workout regimes are also seldom targeted at men, with more men coming to lift weights, build muscles and sweat it out at the gym, as compared to women.
However, a new study conducted might just make a lot of men jealous. Women, in general, are actually fitter than men.
Men are considered to be at an advantage in the workout arena because of their anatomical differences, considering factors like their size, strength, and speed, which is better than that of women. However, new research published in the journal of Applied Physiology, Nutrition and Metabolism found out that there is one aspect which pegs women as better candidates in the play than men-they are able to process oxygen faster than men.
The research, conducted in the University of Waterloo surveyed nine men and women, who referred to themselves as "recreationally active" in their lifestyles. For the study, the participants were asked to walk on a treadmill and see results. As the men and women switched from standing to walking on the equipment, the researchers noticed the number of oxygen people used and the time it took them to perfectly adapt to the activity.
Upon analysis, it was found that while men took an average of 42 seconds to adapt and switch into the workout mode, women were able to do the same in lesser time, around 30 seconds. Women consistently outperformed men with around 30 percent faster oxygen handling throughout the body.
It was also found that women were able to use the oxygen levels in the body to charge and power their muscles in a quicker and efficient way, making them rely less on the anaerobic energy which spikes up the lactic acid production levels in the bloodstream. This further implied that women were also less likely to feel muscle soreness, breathing troubles and poor athletic performance, which are usually associated with a heavy-duty workout. Men, on the other hand, accounted for both of these factors.

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের বিষয়ে হাইকোর্টের রুল



স্বাস্থ্য ডেস্ক: ২৮ অক্টোবর ২০১৯: কর্মস্থল, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, হাসপাতাল, শপিং মল, বিমানবন্দরসহ জনসমাগমস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে পাবলিকপ্লেস ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে নীতিমালা তৈরি করতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, সমাজকল্যাণ সচিব, বিমান ও পর্যটন সচিবসহ সংশ্লিষ্টদের রুলে জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম, অ্যাডভোকেট রাশিদুল হাসান ও জামিউল হক ফয়সাল।
২২ অক্টোবর নিরাপদ পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে মায়ের বুকের দুধ পান করতে নয় মাসের শিশু উমাইর বিন সাদী ও তার মা অ্যাডভোকেট ইশরাত হাসান রিট করেন। রিটে বলা হয়, এমন পরিবেশে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে হবে যেখানে কোনো মা সন্তানকে বুকের দুধ পান করাতে অস্বস্তি বোধ করবে না। বা যৌন হয়রানির শিকার হবে না। সেটা নিশ্চিত করতে হবে।

High fibre diet and yogurt reduce lung cancer risk: Study



Health Desk-27 Oct, 2019: A new research says high fibre diet and yogurt help reduce lung cancer risk. Photo: PixabayResearchers from Vanderbilt University have found that high fibre diet and yogurt help reduce lung cancer risk.
The findings, published in the journal JAMA Oncology, are based on an analysis of data from studies involving 1.4 million adults in the USA, Europe and Asia.
"Our study provides strong evidence supporting the US 2015-2020 Dietary Guideline recommending a high fibre and yogurt diet," said study senior author Xiao-Ou Shu, professor at the Vanderbilt University in the USA.
For the study, participants were divided into five groups, according to the amount of fibre and yogurt they consumed.
Those with the highest yogurt and fibre consumption had 33 per cent lower lung cancer risk against the group which didn't consume yogurt and had the least amount of fibre.

বিশ্বের ১৫ দূষিত শহরের ১২ টিই ভারতে



স্বাস্থ্য ডেস্ক: ২৭ অক্টোবর ২০১৯: পরিবেশ দূষণ, শিক্ষার অবনতি আর প্রশাসনে লাল ফিতার দৌরাত্ম্য এই তিনটি সমস্যায় জর্জরিত ভারত। ২৪ অক্টোবরে প্রকাশিত সংখ্যায় এমনই মন্তব্য করেছে আন্তর্জাতিক মহলে বিখ্যাত পত্রিকা ‘দি ইকনমিস্ট’।
তিনটির মধ্যে পরিবেশ দূষণকেই গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। একটি মারাত্মক তথ্য দিয়ে বলা হয়েছে, সারা বিশ্বে যে ১৫ টি শহরে দূষণ সবচেয়ে বেশি, তার মধ্যে ১২ টিই ভারতে অবস্থিত।
১২ টি দূষিততম ভারতীয় শহরের তালিকায় আছে গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ, ভিওয়ান্দি, নয়ডা, পটনা, লখনউ, দিল্লি, যোধপুর, মুজফফরপুর, বারাণসী ও মোরাদাবাদ। অন্যান্য দূষিততম শহরগুলোর মধ্যে আছে পাকিস্তানের ফয়সলাবাদ ও লাহোর এবং চীনের হোতান। ভারতে পানির মানও খুব খারাপ।  ১২২ টি দেশের পানির মান নিয়ে এক সমীক্ষায় ভারতকে স্থান দেওয়া হয়েছে ১২০ নম্বরে।