রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

জিকা ভাইরাসের ঝুঁকিতে বাংলাদেশ


স্বাস্থ্য ডেস্ক: ০৬ অক্টোবর’ ১৯: সারা দেশেই বেড়েছে এডিস মশা। এর মাধ্যমেই ছড়ায় আরেক বিপজ্জনক ভাইরাস জিকা। এডিস মশার ব্যাপক বিস্তার ও প্রতিবেশী দেশে আক্রান্ত রোগী থাকায় জিকা ভাইরাসের মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশে। কিন্তু দুটি গবেষণা প্রতিষ্ঠান ছাড়া দেশের কোনো হাসপাতালেই নেই জিকা শনাক্তের ব্যবস্থা।
১৯৪৭ সালে উগাণ্ডায় বানরের শরীরে প্রথম ধরা পড়ে জিকা ভাইরাস। ১৯৫২ সালে প্রথম শনাক্ত হয় মানবদেহে। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বের অনেক দেশে। ২০১৬ সালে প্রথম শনাক্ত হয় বাংলাদেশে।
ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো জিকাও ছড়ায় এডিস মশার মাধ্যমে। এর লক্ষণ ডেঙ্গুর মতো হলেও আশি ভাগের ক্ষেত্রেই ধরা পড়ে না। ভাইরাস শরীরে থাকে বছর ধরে। এমনকি জিকা ভাইরাসে আক্রান্তের সঙ্গে যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায় ওই রোগ। জিকা আক্রান্ত হয়ে গর্ভবতী হলে অথবা গর্ভবতী জিকা আক্রান্ত হলে নানা শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় শিশু।
কীটতত্ত্ববিদরা বলছেন, সারা দেশে এডিস মশার ব্যাপক বিস্তার এবং ভারত-নেপালে জিকা আক্রান্ত রোগী থাকায় মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ।
আশঙ্কার কথা হলো আইইডিসিআর ও আইসিডিডিআরবি ছাড়া দেশের কোনো হাসপাতালেই নেই জিকা শনাক্তের ব্যবস্থা।
বিশ্ব স্বাস্থ্যের জন্য জিকা মারাত্মক হুমকি হলেও এখনো আবিষ্কার হয়নি ভ্যাকসিন।

চলতি মৌসুমে ডেঙ্গুতে মারা গেছে ৮১ জন: স্বাস্থ্য অধিদপ্তর


স্বাস্থ্য ডেস্ক: ০৬ অক্টোবর’ ১৯: গত সাত দিনের পরিসংখ্যান পর্যালোচনায় বিশ্লেষকরা বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যদিও এ মুহূর্তে রাজধানীসহ সারা দেশের হাসপাতালে ভর্তি আছে প্রায় দেড় হাজার রোগী।
চলতি মৌসুমে ডেঙ্গুতে ৮১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর সরকারি হিসেবে চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৮ হাজার।
গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১৮ শতাংশ রোগী কম ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের ইমার্জেন্সি হেলথ অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৯ জন।
চলতি বছর রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৮ হাজার ৩২৪। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৬১৬ রোগী। সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর শতকরা হার ৯৮ শতাংশ।
গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ হাজার ২৫৩ জন হাসপাতালে ভর্তি হন। এরপর অগাস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৬৩৬ জনে গিয়ে দাঁড়ায়। সেপ্টেম্বর মাসে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ হাজার ৮৫৬ জন।
ওই মাসেই ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২৪২৮ জনে পৌঁছায়। তারপর থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে।

ডায়াবেটিস রোগীরা যেসব শাকসবজি খাবেন


স্বাস্থ্য ডেস্ক: ০৬ অক্টোবর’ ১৯: প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। এই রোগে আক্রান্ত হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার ফলে বিভিন্ন রোগ দেখা দেয় সহজেই। তাই এই রোগকে বলা হয় ‘মরনঘাতী ব্যাধি’। এই রোগীদের খাবার-দাবারেও রয়েছে অনেক বাধ্যবাধকতা।
পালংশাক, পাতাকপি, শালগম, ফুলকপি, বাঁধাকপি, লেটুসপাতা ইত্যাদিতে ক্যালরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম থাকে। গবেষণায় দেখা যায় যে, সবুজ শাকসবজি খেলে ডায়াবেটিসের ঝুঁকি ১৪ শতাংশ পর্যন্ত কমে যায়।
এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস রোগীর জন্য উপকারী শাকসবজিগুলি -
পালংশাক
ডায়াবেটিক রোগীদের জন্য পালংশাক খুব উপকারী। এতে আছে প্রচুর এন্টিঅক্সিডেন্ট। অল্প সেদ্ধ করে খেলে এর থেকে বেশি এন্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। পালংশাক ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে সুপরিচিত খাবার।
করোল্লা
করোল্লা ইনসুলিন রেজিস্টেন্স কমিয়ে রক্ত থেকে শরীরের কোষগুলোর সুগার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। তাছাড়া করোল্লা শরীরের কোষের ভেতর গ্লুকোজের বিপাক ক্রিয়াও বাড়িয়ে দেয়। ফলে রক্তের সুগার কমে যায়। ডায়াবেটিসের রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করোল্লা খেতে পারেন।
গাজর
গাজরে ক্যালরি এবং সুগারের উপাদান খুবই কম। গাজরে থাকা পটাশিয়াম কোলেস্টরেল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাজর চর্বি কমাতে সাহায্য করে বলে ওজনও কমে। এ ছাড়া ডায়াবেটিস প্রতিরোধে যেসব ভিটামিন এবং খনিজের প্রয়োজন তাও বিদ্যমান গাজরে।
ব্রোকলি
ডায়াবেটিস রোগীদের জন্য অতিব জরুরি একটি সবজি হল ব্রোকলি। ব্রোকলি ডায়াবেটিসের সঙ্গে যুদ্ধ করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ব্রোকলি হৃদরোগের বিরুদ্ধেও বেশ কার্যকর।
ঢেঁড়স
ঢেঁড়সের মধ্যে থাকা উপকারী ফাইবার দেহের গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখে। তাই ডায়াবেটিস কমাতে ঢেঁড়স অত্যন্ত উপকারী একটি সবজি। ডায়াবেটিক রোগীদের প্রতিদিন খাবারের তালিকায় ঢেঁড়স রাখা উচিত।
টমেটো
চমৎকারভাবে দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এই টমেটো। টমেটোতে খুব কম পরিমাণে শর্করা থাকে। কিন্তু ক্রোমিয়ামের ভালো উৎস টমেটো। যা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
বাঁধাকপি
শীতকালীন সবজি পাতাকপি বা বাঁধাকপি। পাতাকপিতে অনেক কম শর্করা রয়েছে। এই সবজিটি টাইপ-২ রোগীদের ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে এবং টাইপ-১ রোগীদের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।
মটরশুঁটি
ফাইবার বা আঁশযুক্ত খাবার ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী। মটরশুঁটি ফাইবারে ভরপুর একটি সবজি। মটরশুঁটি রক্তের গ্লুকোজের মাত্রাকে সাধারণ মাত্রায় রাখে।
ক্যাপসিকাম
ক্যাপসিকামের রয়েছে নানা উপকারিতা। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে ক্যাপসিকাম রাখলে অনেক রকম অসুখ থেকে মুক্তি পেতে পারেন। এই সবজিটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও কার্যকর এবং রক্তে শর্করার মাত্রাও স্থির রাখে। তাছাড়া ক্যাপসিকামের অ্যাক্টিভেটিং থার্মোজেনেসিস এবং হজম শক্তি উন্নত করার ক্ষমতা রয়েছে, যা দ্রুত ওজন কমাতেও সহায়ক।
সুতরাং আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় উপরোক্ত শাকসবজিগুলো রাখলে শুধু ডায়াবেটিস নয়, অনেক রকম অসুখ থেকে মুক্তি পেতে পারেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

মাশরাফির ৩৭তম জন্মদিন আজ


স্বাস্থ্য ডেস্ক: ০৫ অক্টোবর’ ১৯: জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৭তম জন্মদিন শনিবার। কাকতালীয়ভাবে একই দিন মাশরাফির ছেলে সাহেলেরও জন্মদিন।
১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলের মহিষখোলা গ্রামের নানাবাড়িতে জন্মেছিলেন মাশরাফি। পরিবারে ও স্থানীয়ভাবে তিনি কৌশিক নামেই পরিচিত। ক্রীড়াঙ্গনে তিনি ‘নড়াইল এক্সেপ্রেস’ হিসেবে পরিচিত। দুর্দান্ত পেসার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ইনজুরির বাধার কারণে সেই ধারা অব্যাহত রাখতে পারেননি।
মাশরাফির শিক্ষাজীবন শুরু হয় নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে ২০০৩ সালে। এরপর দর্শন শাস্ত্রে অনার্স কোর্সে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পাওয়ার মাধ্যমে মাশরাফির ক্রিকেট ক্যারিয়ার শুরু। সেখান থেকেই একদিন সুযোগ পেয়ে গেলেন অনূর্ধ্ব-১৯ দলে। সেখান থেকে জাতীয় দলে। কোন প্রথম শ্রেণির কোনো ম্যাচ না খেলেই টেস্টে অভিষিক্ত হন।
২০০১ সালের ৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে টেস্টের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৪ উইকেট। একই বছর ২৩ নভেম্বর ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়।
খেলোয়াড়ি জীবন শেষ করার আগেই রাজনীতিতে যুক্ত হয়েছেন মাশরাফি। বর্তমান সংসদে নড়াইল-২ আসনের এমপি তিনি।

স্বাস্থ্য ভাতা না দিলে যুক্তরাষ্ট্রে জায়গা নেই


স্বাস্থ্য ডেস্ক: ০৫ অক্টোবর’ ১৯: স্বাস্থ্য বিমার কথা মাথায় রেখে অভিবাসীদের প্রবেশাধিকার স্থগিত করে এক ঘোষণায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের ৩০ দিনের মধ্যে যারা স্বাস্থ্য বিমার আওতায় আসবে না বা যাদের নিজস্ব স্বাস্থ্যসেবার ব্যয় বহন করার ক্ষমতা নেই, যুক্তরাষ্ট্রে তাদের জায়গা হবে না।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ সিদ্ধান্ত কারও আশ্রয়প্রার্থী বা শরণার্থী হওয়ার যোগ্যতাকে প্রভাবিত করবে না। পদক্ষেপটি ৩ নভেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ঘোষণায় ট্রাম্প বলেন, ‘আমাদের নিজেদেরই স্বাস্থ্যসেবা ব্যবস্থা অপ্রতুল, যত্নের অভাবে এ খাতে নানা চ্যালেঞ্জের সঙ্গে লড়তে হচ্ছে। এর মধ্যে হাজার হাজার বিদেশির স্বাস্থ্যসেবার ভার নিয়ে যুক্তরাষ্ট্র নিজের বিপদই ডেকে আনছে।’ তিনি বলেন, এই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাঁরা প্রবেশ করতে চাইছেন, তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য।
ঘোষণায় বয়স্ক ব্যক্তিদের জন্য এবং কর্মজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের দেওয়া মেডিকেয়ার কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সীরা দরিদ্র ভাতায় মেডিকেল কর্মসূচির আওতাভুক্ত হবেন না।

শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

Paralysed man moves in mind-reading exoskeleton



Health Desk- 05 Oct 2019: A man has been able to move all four of his paralysed limbs with a mind-controlled exoskeleton suit, French researchers report.
Thibault, 30, said taking his first steps in the suit felt like being the "first man on the Moon".
His movements, particularly walking, are far from perfect and the robo-suit is being used only in the lab.
But researchers say the approach could one day improve patients' quality of life.
Thibault had surgery to place two implants on the surface of the brain, covering the parts of the brain that control movement
The injury to his spinal cord left him paralysed and he spent the next two years in hospital.
But in 2017, he took part in the exoskeleton trial with Clinatec and the University of Grenoble.
Initially he practised using the brain implants to control a virtual character, or avatar, in a computer game, then he moved on to walking in the suit.
"It was like [being the] first man on the Moon. I didn't walk for two years. I forgot what it is to stand, I forgot I was taller than a lot of people in the room," he said.
It took a lot longer to learn how to control the arms. 

ইলেক্ট্রনিক সিগারেট নিষিদ্ধের চিন্তা সরকারের


স্বাস্থ্য ডেস্ক: ০৪ অক্টোবর’ ১৯: সরকার ইলেক্ট্রনিক সিগারেটসহ সব ধরনের ধুম্র উদ্গীরক তামাক পণ্যের উৎপাদন, আমদানি ও বিক্রি বন্ধ নিষিদ্ধ করার কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা সচিব শেখ ইউসুফ হারুন। বৃহস্পতিবার স্বাস্থ্যে ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সাংবাদিকদের তিনি একথা জানান।
সচিব বলেন, ই-সিগারেটসহ নতুন ধরনের সব তামাক পণ্যের উৎপাদন, আমদানি ও বিক্রি যতো দ্রুত সম্ভব নিষিদ্ধ করতে হবে। শীর্ষ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আমরা আলোচনা করব।
ভারত, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড ও সিঙ্গাপুরসহ ৩০টির বেশি দেশে এসব তামাক নিষিদ্ধের কথা তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে।
দেশে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ৩৫ শতাংশের বেশি মানুষ নানা রকম তামাক সেবন করে। তবে কি পরিমাণ মানুষ ই-সিগারেট পান করে তার সংখ্যা জানা যায় না। এর প্রভাব নিয়ে বলার মতো কোনো পরিসংখ্যানও নেই।
http://bangla.amarhealth.com/country_news/13961/