রবিবার, ৫ জানুয়ারি, ২০২০

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মনোবিদ নিয়োগে হাইকোর্টের রুল


স্বাস্থ্য ডেস্ক: ০৫ জানুয়ারি’২০: দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলর (পরামর্শক) ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (মনোবিদ) কেন নিয়োগ দেওয়া হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে গত ২৪ নভেম্বর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলর (পরামর্শক) ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়। আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এ রিট দায়ের করেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব এবং শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলর ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের নিস্ক্রিয়তা বাংলাদেশ সংবিধানের ১৭(ক ও খ), ১৮ (১ ও ২) ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ রিট দায়ের করা হয়েছে।
কেননা, দেশের প্রতিটি নাগরিক উপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রয়েছে। এগুলো নিশ্চিতের বিষয়ে রাষ্ট্র কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু ক্রমাগত তথ্য প্রযুক্তির ব্যাপ্তির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকাসক্তি, যৌন হয়রানি ও আত্মহত্যা চেষ্টা, হত্যাসহ নানারকম নৈতিক অবক্ষয়, বেপরোয়া জীবনযাপন, ব্যক্তিত্বের সংকট, পড়াশোনায় অমনোযোগীতা, অস্থিরতা ও বিশৃঙ্খল জীবনযাপনের ঘটনা ঘটছে। সাম্প্রতিককালে এ বিষয়গুলো আশঙ্কাজনকভাবে বেড়েছে।
রিটে আরো উল্লেখ করা হয়েছে, ‘সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদ অনুসারে একটি পরিকল্পিত অর্থনৈতিক ও কর্মক্ষম জনশক্তি গড়ে তোলা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুসারে প্রত্যেক নাগরীকের সুস্বাস্থ্য ও মানসম্পন্নভাবে বেঁচে থাকার অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। অথচ সে সুবিধা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছ। ফলে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা বিগত কয়েকবছর ধরে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলর (পরামর্শক) ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ হওয়া প্রয়োজন।

স্বাস্থ্য সেবায় বিশ্বের কাছে বাংলাদেশ গর্বিত: সংস্কৃতি প্রতিমন্ত্রী


স্বাস্থ্য ডেস্ক: ০৪ জানুয়ারি’২০: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসেবায় বাংলাদেশ আজ বিশ্বব্যাপী পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। স্বাস্থ্যসেবায় উন্নয়নশীল বিশ্বের কাছে বাংলাদেশ একটি মডেল। এর ফলে বিশ্বের কাছে বাংলাদেশ গর্বিত।
শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুরের কাহারোলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি দার। প্রত্যন্ত অঞ্চলে হাসপাতালটি পুরোদমে চালু হলে কাহারোল-বীরগঞ্জ উপজেলাসহ আশেপাশের উপজেলার লাখো মানুষের হাতের নাগালে চলে আসবে চিকিৎসা সেবা। যাতে করে কমে আসবে মানুষের চিকিৎসা ব্যয়। তবে এককভাবে কোন ব্যক্তির পক্ষে এতো বড় কাজ করা সম্ভব নয়, প্রয়োজন সকলের সহযোগীতা। আন্তরিকতাই পারে এই হাসপাতালটিকে একটি আধুনিক হাসপাতালে পরিণত করতে।
তিনি আরো বলেন, আমরা লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সত্যিকার অর্থেই মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। যেন এলাকার হতদরিদ্র মানুষেরা সব ধরনের রোগের আধুনিক চিকিৎসা পায়। সে মানসিকাতা থেকেই দিনাজপুর-ঠাকুরগাঁও হাইওয়ে সংলগ্ন কাহারোল উপজেলার রামপুর বটতলা নামক স্থানটিতেই হাসপাতালটি নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সবার সহযোগীতা পেলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল উত্তর বঙ্গের একটি আধুনিক হাসপাতালে পরিনত হবে বলে তিনি আশা প্রকাশ করে সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। অন্যান্যদের মধ্যে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি সংস্কৃত প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ও মনোরঞ্জন শীল গোপাল এমপির হাতে দীপ্ত জীবন হাসপাতালের জন্য বিনামূল্যে ঔষধ প্রদান করেন বিশিষ্ট ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ডি সি রায়।

দেশের ৮ হাসপাতালে শয্যা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য ডেস্ক: ০৫ জানুয়ারি’২০: সরকার দেশের পুরনো আটটি হাসপাতালের শয্যা আরও বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এতে কোনো রোগীকে আর মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হবে না বলেও জানান তিনি।
শনিবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য এরইমধ্যে তিনটি জায়গা পরিদর্শন করা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিষয়টি চূড়ান্ত করা হবে।
পরে স্বাস্থ্যমন্ত্রী রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের অডিটরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান ও কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। মন্ত্রী পর্যায়ক্রমে এসব দাবি পূরণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে অবদানের জন্য জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেয়েছেন। কারণ প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার ক্ষেত্রে খুবই আন্তরিক। যখনই কোনো বিষয় অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয় তিনি অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্যখাতে যে সাফল্য অর্জন করেছে তা বিশ্বজুড়ে প্রসংশিত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহী মেডিক্যাল হাসপাতাল হোক আর রাজশাহী মেডিক্যাল কলেজ হোক উন্নয়নের ক্ষেত্রে প্রাধান্য পাবে। কারণ মন্ত্রণালয় যেসব প্রোগ্রাম হাতে নিয়েছে তার ভাগিদার রাজশাহীও। তিনি এখানকার স্বাস্থ্যসেবার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিদ্যমান সমস্যাগুলো যতো তাড়াতাড়ি সম্ভব সমাধানের আশ্বাস দেন।
সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, বিএমএ’র সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

HC issues rule on appointment of psychologists at educational instts


Health Desk- 05 Jan 2020: The High Court (HC) on Sunday issued a rule asking the government to explain in four weeks why it should not be directed to appoint counsellors or clinical psychologists at all educational institutions across the country in order to develop students’ morality.
Chairman of University Grants Commission (UGC) and secretaries to the ministries of education, public administration, health and primary and mass education, and director general of Directorate of Education have been made respondents to the rule.
The bench of Justice M Enayetur Rahim and Justice Md Mostafizur Rahman came up with the rule following a writ petition filed by Supreme Court lawyer Farhad Uddin Ahmed Bhuiyan seeking necessary order.
Drug addiction, sexual harassment, suicide, killing, personality crisis, instability and chaos are taking place at the academic institutions due to the moral degradation, the lawyer said in the petition.
http://amarhealth.com/amar-doctor/4668/HCissuesruleonappointmentofpsychologistsateducationalinstts

শনিবার, ৪ জানুয়ারি, ২০২০

China pneumonia outbreak: Mystery virus probed in Wuhan


Health Desk- 05 Jan 2020: Chinese authorities have launched an investigation into a mysterious viral pneumonia which has infected dozens of people in the central city of Wuhan.
A total of 44 cases have been confirmed so far, 11 of which are considered "severe", officials said on Friday.
The outbreak has prompted Singapore and Hong Kong to bring in screening processes for travellers from the city.
It comes amid online fears the virus could be linked to Sars, or severe acute respiratory syndrome.
The potentially deadly, flu-like Sars virus killed more than 700 people around the world in 2002-03, after originating in China.
There has been speculation on social media about a possible connection to the highly contagious disease.
Wuhan police said eight people had been punished for "publishing or forwarding false information on the internet without verification".

National Vegetable Fair kicks off


Health Desk- 04 Jan 2019: With the theme “Safe Vegetables for Good Health and Nutrition”, a three-day “National Vegetable Fair” began on Friday in the capital.
The event is being organised by the Ministry of Agriculture at Krishibid Institution, which will conclude on Sunday.
On the eve of the fair, President Abdul Hamid and Prime Minister Sheikh Hasina issued separate messages. They said the theme of this year’s fair is time-befitting as vegetables are essential for one’s good health and nutrition.
President Hamid, in his message, said Bangladesh has earned massive success in the agriculture sector as the government has taken various initiatives for its development.
Currently, the country is ranked third across the globe for producing vegetables, he said. Besides achieving self-sufficiency in granular food, production of vegetables has also increased by a record quantity in Bangladesh, he added.  
Prime Minister Sheikh Hasina, in her message, said Awami League government has implemented various agriculture-friendly policies in the country for the development of the sector.
The aim of the fair is to motivate people to eat vegetables aplenty.

শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০

25 patients with dengue hospitalised



Health Desk- 04 Jan, 2020: Twenty five people, including 20 in the capital, are being treated at hospitals across the country for dengue, reports UNB. Six dengue patients were hospitalised in the last 24 hours till 8am on Friday.
Twenty of them were admitted to hospitals in Dhaka, the Directorate General of Health Services said in its regular update.
It said 101,354 people have been hospitalised with dengue in the country since January, 2019.
Of them, 101,037 made full recovery until last year.
The Institute of Epidemiology, Disease Control and Research has received 266 reports of dengue-related deaths. It has reviewed 234 of them and confirmed 148 deaths in 2019.
Meanwhile, no casualty was reported in January, 2020.