শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

ক্যান্সার শনাক্ত করবে কুকুর


স্বাস্থ্য ডেস্ক: ১৪ ডিসেম্বর’১৯: প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় ক্যান্সারে। অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্সার ধরা পড়ে তৃতীয় বা চতুর্থ পর্যায়ে। এ পরিস্থিতিতে ক্যান্সারের চিকিৎসা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ‘আমেরিকান সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি’র গবেষকদের মতে, কুকুরের তীব্র ঘ্রাণশক্তি প্রাথমিক পর্যায়েই ক্যান্সার শনাক্ত করতে সক্ষম। ৯৭ শতাংশ ক্ষেত্রেই নির্ভুলভাবে ক্যান্সার শনাক্ত করতে পারে কুকুর! তবে তার জন্য তাদের সুনির্দিষ্ট প্রশিক্ষণের প্রয়োজন। দীর্ঘদিন ধরে গবেষণার পর এ বিষয়ে প্রমাণ পেয়েছেন তাঁরা।
জানা গেছে, এ পরীক্ষার জন্য চারটি বিগল প্রজাতির কুকুরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়। দীর্ঘদিন প্রশিক্ষণ দেয়ার পর ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের রক্তের সিরাম এবং সম্পূর্ণ সুস্থ ব্যক্তিদের রক্তের সিরামের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয় কুকুরগুলি।
আমেরিকান সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি’র অধ্যাপক হিথার জ্যানকুয়েরা (Heather Junqueira) জানান, কুকুরের ঘ্রাণশক্তি মানুষের তুলনায় ১০ হাজার গুণ বেশি শক্তিশালী। তাই এই পদ্ধতিতে কুকুরের ঘ্রাণশক্তি কাজে লাগিয়ে যদি প্রাথমিক পর্যায়েই রোগটিকে শনাক্ত করা যায়, সেক্ষেত্রে ক্যান্সার সারিয়ে রোগীর বাঁচার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

যেসব রোগের ‘সুপারফুড’ মেথি শাক


স্বাস্থ্য ডেস্ক: ১৪ ডিসেম্বর’১৯: শীত মানেই সবুজ পাতাওয়ালা সবজির মৌসুম। শীত মানেই রকমারি শাকের সম্ভার। তার মধ্যে অন্যতম মেথি শাক। মেথি শাকের একটা নিজস্ব গন্ধ আছে,যা অনেকেই পছন্দ করে। ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিনে ভরপুর এই শাক খেলে মূত্র পরিষ্কার হয়। আর কী কী উপকার পাবেন মেথি শাক খেলে? আসুন জেনে এবার জেনে নেয়া যাক...
১. ওজন কমায়
মেথি শাক মানেই হাই ফাইবার। সঙ্গে আরও অনেক পুষ্টি। আর যে সবজিতে বেশি ফাইবার সেই সবজি পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ। ফলে, এমনিতেই খাওয়ার পরিমাণ কমে যায়। এবং ওজনও ঝরে।
২. কোলেস্টেরল বশে রাখে
কোলেস্টেরলের ক্রমাগত বাড়া-কমায় নাজেহাল? তাহলে মেথিশাকের স্মরণ নিন। এই শাক খুব সহজেই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।
৩. সুগার কমায়
শুধু কোলেস্টেরল নয়, রক্তে সুগারের মাত্রাও বাড়তে দেয় না এই শাক। যারা ডায়াবেটিসে ভোগেন তারা শীতে নিয়মিত এই শাক খান। সুস্থ থাকবেন অনেকটাই।
৪. ত্বক ভালো রাখে
একই সঙ্গে এই শাক ত্বক আর চুলের সৌন্দর্যও রক্ষা করে। এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের নীচে জমে থাকা ফ্রি-র‌্যাডিক্যাল কমিয়ে ত্বকে আনে বাড়তি উজ্জ্বলতা। সেই সঙ্গে অন্যান্য ভিটামিন ত্বকের অনেক সমস্যা কমায়। খাওয়ার পাশাপাশি এই শাকের পেস্ট মুখে মাখলেও অনেক উপকার পাবেন। মেথিগুঁড়ো তেলে মিশিয়ে নিয়মিত স্কাল্পে মাসাজ করলে চুল পড়া কমে যায়। খুশকি হয় না। মজবুত থাকে চুলের গোড়া। অকালপক্কতাও কমে।
৫. হজমশক্তি বাড়ায়
হজমশক্তি বাড়ায় এই শাক। হজমের সমস্যাও কমায়। নিয়মিত পেট পরিষ্কার হওয়ায় খিদে বাড়ে। শরীর পুষ্ট হয়। বদহজম, অম্বলও কমে এই শাকের গুণে।

Traditional Thai massage added to Unesco cultural heritage list


Health Desk- 13 Dec, 2019: The back-cracking traditional Thai massage has been added to a prestigious Unesco heritage list.
Nuad Thai is now part of the Intangible Cultural Heritage of Humanity, which features traditions and practices passed across the generations.
By being part of the list, Thai massage has been recognised as something to be preserved for future generations.
Unesco is the United Nations' agency for education, culture, and science.
The intangible cultural heritage list is separate from the world heritage list, which recognises buildings and sites of prominence.
There are 550 items on the cultural heritage list - split into three categories - from 127 countries.
Items are added every year, with this year's committee meeting in Bogota, Colombia.
Unlike conventional massages, Thai massages involve a lot of movement and typically sees people assuming a series of different positions.
Therapists use not only their hands but sometimes their forearms and knees to apply pressure. There is also no oil involved in Nuad Thai massage.
According to Unesco, the practice has its "roots in self-care in Thai peasant society of the past, [where] every village had massage healers whom villagers would turn to when they had muscle aches from working the field".

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

পিরোজপুরে র‌্যাবের অভিযান, ৪ ‘ভূয়া ডাক্তার’ আটক




স্বাস্থ্য ডেস্ক: ১৩ ডিসেম্বর’১৯:  পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে অভিযান চালিয়ে চার ভূয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৮ এর টহল দল।
আটককৃতরা হলো সুব্রত মজুমদার, আবু হাসান, মোস্তাকিন বিল্লাহ ও মো. নিয়াজ মাহবুব। পরে তাদের ভ্রাম্যমান আদলতের সামনে হাজির করলে আদালত তিনজনকে ছয় মাসের করে কারাদণ্ড এবং অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে র‌্যাব-৮ এর একটি দল পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করে। র‌্যাব-৮ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী জানান, সন্ধ্যার পর নাজিরপুর উপজেলার গাওখালী বাজার থেকে গ্রাম্য ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল চার ভুয়া ডাক্তার। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল চারজনকে আটক করে।
তিনি জানান, এরা দীর্ঘদিন ধরে মানুষকে ডাক্তার পরিচয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছিল। আটকের পরে তারা কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
ম্যাজিষ্ট্রেট খায়রুল চৌধুরী জানান, পিরোজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসানকে নিয়ে তাদের সার্টিফিকেট পরীক্ষা করেন এবং তা ভুয়া প্রমানিত হলে আটকের পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালত তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন।
এছড়া একটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও থেরাপি দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিপাহ রোগে আতঙ্ক নয়, দরকার সচেতনতা


স্বাস্থ্য ডেস্ক: ১৩ ডিসেম্বর’১৯:  নিপাহ একটি ভাইরাসজনিত (নিপাহ ভাইরাস) সংক্রামক রোগ। ভাইরাসটি সাধারণত বাদুড় থেকে মানুষে সংক্রামিত হয়। সাধারণত ফল আহারী বাদুড় এই ভাইরাসের প্রধান বাহক।
তবে, যেহেতু আমাদের দেশে শীতকালে খেজুরের রস সংগ্রহ করা হয় এবং রাতের বেলায় বাদুড় কখনো কখনো খেজুরের রস পান করার জন্য খেজুর গাছের কাটা (ছিলানো) অংশে বা বাঁশের পাইপে মুখ দেয়, তাই এ সময় এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে।
নিপাহ রোগের কোন টিকা এবং সুনির্দিষ্ট চিকিৎসা নেই। সতর্কতা এবং সচেতনতাই এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের একমাত্র উপায়। রোগের লক্ষণ এবং প্রতিরোধের জন্য করণীয় সংক্রান্তে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক পরামর্শসমূহ নিম্নরূপ:-
নিপাহ রোগের প্রধান লক্ষণসমূহ
জ্বরসহ মাথা ব্যথা
মাংশ পেশীতে ব্যথা
খিঁচুনি আসা
প্রলাপ বকা
অজ্ঞান হওয়া
কোন কোন ক্ষেত্রে (তীব্র) শ্বাসকষ্ট হওয়া
নিপাহ রোগ প্রতিরোধে করণীয়
খেজুরের কাঁচা রস খাবেন না
কোন ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না
ফলমূল পরিস্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাবেন
নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে প্রেরণ করুন
আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন
খেজুড়ের গুড়, রান্না করা খেজুরের রসের পায়েস বা রান্না করা শাক-সবজি ও ফল-মূল নিরাপদ। ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপে নিপাহ ভাইরাস নষ্ট হয়ে যায়।

Safe vegetable corner for good health opens in Gaibandha



Health Desk- 13 Dec, 2019: A safe vegetable corner has been opened at Puratan Bazar of Gaibandha town on Wednesday for providing safe vegetable to the consumers at reasonable prices considering their good health, reports BSS.
An inaugural function organised by Department of Agricultural Extension (DAE) and Department of Agricultural Marketing was held at the Puratan Bazaar here in the afternoon.
Whip of the Jatiya Sangsad and local lawmaker Mahabub Ara Begum Gini addressed the function as the chief guest while deputy commissioner Abdul Matin presided over the ceremony.
The chief guest said the present government led by Prime Minister Sheikh Hasina achieved food security in the country for taking pragmatic measures including ensuring fertilizers, pesticides and other agri-inputs to the farmers.
Police super Towhidul Islam, mayor of Gaibandha Municipality Advocate Shah Masud Zahangir Kabir Milon and deputy director of DAE Krishibid Masudur Rahman spoke at the event as the special guests.
Moderated by additional deputy director of DAE Abul Kalam Azad, the function was also addressed, among others, by district marketing officer Moazzem Hossain and general secretary of district Krishak League Dipok Kumar Paul.
http://amarhealth.com/country-wide-health/4637/SafevegetablecornerforgoodhealthopensinGaibandha

Australian state legalises voluntary assisted dying


Health Desk- Dec 12, 2019: Western Australia has legalised voluntary assisted dying, becoming the second state in the country to do so. There were cheers and emotional scenes in the public gallery as MPs passed the historic legislation in the state’s lower house of parliament in Perth, reports BBC.
Some MPs also hugged each other on the floor of the legislative assembly.
Victoria legalised assisted dying in 2017. In August, a woman with terminal cancer became the first person to end their life under that law.
MPs in Perth took five hours to pass 55 amendments to the legislation which had been approved by the upper house - the legislative council - in a marathon session last week.
The controversial law has produced weeks of often impassioned debate.
Health Minister Roger Cook fought back tears as he welcomed the final passing of the bill, but said it was “not a time for jubilation”.
“We are at the end of a very long process, a momentous process for the West Australian parliament and West Australian public,” he told MPs.